Showing posts with label Tech. Show all posts
Showing posts with label Tech. Show all posts

Sunday, December 17, 2017

LaTex Tutorial Series | বাংলায় LaTex টিউটোরিয়াল


LaTexe টিউটোরিয়াল সিরিজে ইন্সটলেশন থেকে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট তৈরি পর্যন্ত সব কিছু দেখানোর চেষ্টা করা হবে। ভিডিওর কোন অংশ বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্টে আমাদের জানান, আমরা চেষ্টা আপনার সমস্যা সমাধনের সবরকম চেষ্টা করব।
আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানান। এখান থেকে ন্যুণতম কিছুও যদি আপনারা শিখতে পারেন তাহলেই আমাদের সার্থকতা।
LaTex টিউটোরিয়াল সিরিজের ভিডিও লিস্টঃ
1.Download & Installation
2.Setting up Environment
3.Preparing a basic document Part 1
4.Preparing a basic document Part 2
5.How to install Packages Part 1
6.How to install Packages Part 2
7.How to insert image
8.How to insert Tables (easiest way)
9.Writing Mathematical Function and Equation
10.Preparing an IEEE Conference Paper
11.Preparing a CV
12.Preparing a Dissertation
13.Useful Hacks

LaTex টিউটোরিয়াল প্লেলিস্ট

 নতুন নতুন টিউটরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Saturday, October 25, 2014

এলো Google এর Skybox

Google এবং Skybox এর যৌথ উদ্যোগে আসছে নতুন সেবা Google+Skybox. এর মাধ্যমে নির্দিষ্ট কিছু অঞ্চলের রিয়েল টাইম স্যাটেলাইট ম্যাপ পাওয়া যাবে। আজ এই সেবার একটি বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছে। তবে এই সেবা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত নয়। কিছু প্রতিষ্ঠান এই সেবার আওতাভুক্ত হবে। মূলত বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বন নিধন অথবা বিভিন্ন অঞ্চলে পরিবেশ দূষণ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারির সুবিধার্থে চালু করা হয়েছে এটি।


এই গুগল স্কাইবক্স এর প্রধান উদ্দোক্তা হচ্ছে Google Earth Outreach team. এর প্রধান উদ্দেশ্য হল অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি জ্ঞান এবং তথ্য প্রদান করা, যাতে করে তারা বিশ্বকে তাদের কাজ সম্পর্কে জানাতে পারে। 

Friday, October 24, 2014

আসছে উইন্ডোজ 10

গত ৩০ সেপ্টেম্বর ঘোষণা করা হল অতি প্রতীক্ষিত 'উইন্ডোজ 10' এর আগমনী বার্তা। উইন্ডোজ 10 এর নামকরণ নিয়ে অনেকদিন ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। কেউ বলেন ধারাবাহিকতার ধারায় উইন্ডোজ ৮.১ এর পরের নাম হিসেবে 'উইন্ডোজ 9'; কারো মতে উইন্ডোজ TH. গত ১ অক্টোবর থেকে উন্মুক্ত করা হয়েছে "Windows 10- Technical Preview Version", যেটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য। অতি শীঘ্রই সাধারণ ব্যাবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

নতুন কাস্টমাইজড স্টার্ট মেনু সংবলিত উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০ কে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ ফোন এর প্রধান প্ল্যাটফর্ম ভাবা হচ্ছে। উইন্ডোজ এর এই ভার্সনে ফিরিয়ে আনা হচ্ছে 'স্টার্ট' মেনুকে, যা ৮ এবং ৮.১ এ অনুপস্থিত ছিল। উইন্ডোজ ১০ এর একটি বিশেষ ফিচার হচ্ছে এটি কিবোর্ড , মাউস স্বয়ংক্রিয় ভাবে শনাক্ত করতে পারে। নতুন এই অপারেটিং সিস্টেম এ থাকছে "ভার্চুয়াল ডেস্কটপ''। বর্তমান উইন্ডোজ এর ভার্সন গুলোতে আমরা সাধারণত ১ টি মনিটরে ১ টি ডেস্কটপ দেখি। কিন্তু "ভার্চুয়াল ডেস্কটপ'' এর কল্যাণে ইচ্ছামত সংখ্যক ডেস্কটপ দেখা যাবে। আরও মজার বিষয় হচ্ছে, আপনি যদি উইন্ডোজ চালিত বিভিন্ন ডিভাইস ব্যাবহার করেন, স্টোর থেকে শুধুমাত্র ১ বার ডাউনলোড যেকোনো অ্যাপ করে সব ডিভাইসে ব্যবহার করতে পারবেন
Virtual Desktop
Multitasking