Showing posts with label How to. Show all posts
Showing posts with label How to. Show all posts

Monday, January 1, 2018

ভিডিও দেখে উপার্জন করুন।

যাদের পর্যাপ্ত অবসর সময়, ইন্টারনেট সংযোগ, একটি কম্পিউটার বা ফোন এবং কিছু বাড়তি আয় করার ইচ্ছা রয়েছে তাদের জন্যে আমি এই সিরিজটি লিখব। পর্যায়ক্রমে বিভিন্ন অনলাইন আর্নিং সোর্স এবং সেখানে কাজ করার পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করব। আমি এই সিরিজগুলিতে বিশেষ করে সেইসব সোর্স গুলি নিয়ে আলোচনা করব যেগুলিতে কাজ করতে কম্পিউটার বা ইন্টারনেট সম্পর্কে খুব বিশেষ কিছু জানতে হয় না। আপনার যদি কম্পিউটার বা ইন্টারনেট নিয়ে বেসিক বা সাধারণ জ্ঞানটুকু থাকে তাহলেই আপনি এসব সোর্স-এ কাজ করতে পারবেন। চলুন প্রথম সিরিজের বিষয়বস্তু জেনে নেই।

টাইটেলে যেরকম দেখছেন সেরকমই ব্যাপার। হ্যাঁ, আপনি শুধু ভিডিও দেখেও অনলাইনে উপার্জন করতে পারবেন। কিন্তু এটা কিভাবে হয়? অযথা ভিডিও দেখার জন্যে আপনাকে কেউ কেন টাকা দেবে? পাগল নাকি? না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনাকে খুলে বললেই আপনি বুঝে ফেলবেন এমনটা কেন সম্ভব।

Friday, December 22, 2017

Download any Website for offline use

HTTrack সফটওয়্যার এর সাহায্যে খুব সহজেই ডাউনলোড করুন যেকোনো ওয়েবসাইট।

Sunday, December 17, 2017

LaTex Tutorial Series | বাংলায় LaTex টিউটোরিয়াল


LaTexe টিউটোরিয়াল সিরিজে ইন্সটলেশন থেকে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট তৈরি পর্যন্ত সব কিছু দেখানোর চেষ্টা করা হবে। ভিডিওর কোন অংশ বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্টে আমাদের জানান, আমরা চেষ্টা আপনার সমস্যা সমাধনের সবরকম চেষ্টা করব।
আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানান। এখান থেকে ন্যুণতম কিছুও যদি আপনারা শিখতে পারেন তাহলেই আমাদের সার্থকতা।
LaTex টিউটোরিয়াল সিরিজের ভিডিও লিস্টঃ
1.Download & Installation
2.Setting up Environment
3.Preparing a basic document Part 1
4.Preparing a basic document Part 2
5.How to install Packages Part 1
6.How to install Packages Part 2
7.How to insert image
8.How to insert Tables (easiest way)
9.Writing Mathematical Function and Equation
10.Preparing an IEEE Conference Paper
11.Preparing a CV
12.Preparing a Dissertation
13.Useful Hacks

LaTex টিউটোরিয়াল প্লেলিস্ট

 নতুন নতুন টিউটরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Thursday, December 14, 2017

LaTex Package installation | লেটেক প্যাকেজ ইন্সটলেশন

লেটেক ডকুমেন্ট প্রসেস করার সময় খুব সাধারণ কিন্তু বিরক্তিকর একটি সমস্যায় প্রায়ই পড়তে হয়। সেটি হচ্ছে মিসিং প্যাকেজ। বিভিন্ন স্টাইল বা নির্দিষ্ট কাজের জন্য এসব প্যাকেজ ব্যবহৃত হয়। দুই পর্বের এই টিউটরিয়ালে দেখানো হয়েছে কিভাবে লেটেক প্যকেজ ইন্সটল করতে হয়। প্রথম পর্বে থাকছে প্যকেজ ম্যানেজার ব্যবহার করে প্যকেজ ইন্সটলেশন এবং দ্বিতীয় পর্বে থাকছে ম্যনুয়ালি প্যাকেজ ইন্সটলেশন।


List of other videos of Latex Tutorial 
1.Download & Installation (https://youtu.be/OMUGHZ0EPqM)
2.Setting up Environment (https://youtu.be/zsVLbQxx19I)
3.Preparing a basic document Part  1 (https://youtu.be/pPJfpJRaExs)
4.Preparing a basic document Part 2 (https://youtu.be/y3kec6rgfeE)
5.How to install Packages Part 1 (https://youtu.be/flsYu3H6vHw)
6.How to install Packages Part 2
7.How to insert image
8.How to insert Tables (easiest way)
9.Writing Mathematical Function and Equation
10.Preparing an IEEE Conference Paper
11.Preparing a CV
12.Preparing a Dissertation
13.Useful Hacks

Tuesday, January 6, 2015

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার ব্যবসার প্রসার বাড়ান

আপনি কি অনলাইন মার্কেটিং করেন ? মার্কেটিং এ তেমন সুবিধা করতে পারছেন না ?
ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেছেন গবেষণা, অনুসন্ধান করে কিভাবে মার্কেটিং এ সফল হওয়া যায়। কিভাবে ক্রেতা আকৃষ্ট করা যায় এবং বিক্রি বাড়ানো যায় এটাই একজন মার্কেটিং ম্যানেজারের দায়িত্ব এবং চিন্তার বিষয়।
ইদানিং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মার্কেটিং এর পদ্ধতি বেশ জনপ্রিয় এবং বলাই বাহুল্য যে এটি বর্তমান বাজারে সফলতার অন্যতম চাবিকাঠি। ইন্টারনেট ব্যবহারকারী মানুষদের মধ্যে অন্তত ৭১ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং পৃথিবীর ৮০ শতাংশ কোম্পানি মার্কেটিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। তাহলে আপনি নন কেন ?

আজ আমরা জানবো কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনলাইন মার্কেটিংএ সফলতা লাভ করা যায়।





 ১. চিত্রায়নঃ  আকর্ষণীয় চিত্রের উপস্থাপন আপনার পন্যের সঠিক ধারণা দিতে পারে। চিত্র যুক্ত পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি কার্যকরী হয়, এগুলোর এংগেজমেন্ট বেশি থাকে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি যে ছবি ব্যবহার করছেন তা যেন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হয়। কপিরাইট সম্পর্কে সচেতন থাকবেন। আর, নিজের পন্যের ক্ষেত্রে তার আসল ছবি ব্যবহার করাই শ্রেয়।

Thursday, November 13, 2014

চাপমুক্ত থাকুন - সমৃদ্ধ জীবন গড়ুন

আমাদের সবার জীবনেই কিছু না কিছু চাপ আছেই। ছাত্রছাত্রীদের পড়ালেখার চাপ, চাকুরীজীবীদের কাজের চাপ; আরও কত শত চাপ!  যদি এমন হত আমাদের কারও কোন চাপ নেই, কেমন হত ? ভালই হত। কিন্তু পুরোপুরি চাপমুক্ত থাকা কারও পক্ষেই সম্ভব না। তবে একটু চেষ্টা করলে আমরা কিন্তু অনেকটাই চাপমুক্ত থাকতে পারি। 
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণত কোন পরিস্থিতিতে আপনি চাপ অনুভব করেন তা নির্ণয় করা। যেসব বিষয় আপনাকে চাপে ফেলে সেগুলোর একটা তালিকা তৈরি করুন, সেগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার উপায় বের করার চেষ্টা করুন। চাপমুক্তির প্রক্রিয়া একেকজনের জন্য একেক রকম। তবে কিছু সার্বজনীন পন্থা রয়েছে যেগুলো অবলম্বন করলে দৈনন্দিন জীবনের চাপ থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। এখানে সেরকম কিছু পদ্ধতির উল্লেখ করা হল যা মোটামুটি সবার কাজে লাগবে।


১. অপ্রয়োজনীয় আশ্বাস দেওয়া থেকে বিরত থাকুনঃ  কাউকে কথা দেওয়ার আগে ভালমত চিন্তা ভাবনা করুন। হুটহাট আবেগের বশে

Wednesday, November 12, 2014

কিভাবে হবেন সফল উদ্যোক্তা ?


আজকাল অনেকেই গতানুগতিক চাকরি করার ধারণা থেকে বের হয়ে নিজ উদ্যোগে কিছু করার চেষ্টা করছেন। যারা নিজ উদ্যোগে নতুন (বা পুরনো কিছু নিজের মত করে) করার চেষ্টা করেন তাদের বলা হয় উদ্যোক্তা। বর্তমানে সারা বিশ্বেই এর ব্যাপক জনপ্রিয়তা। এক্ষেত্রে সাফল্যের হারও নেহায়েত কম নয়। সফল উদ্যোক্তাদের নাম বলে শেষ করা যাবে না। বিল গেটস থেকে শুরু করে মার্ক জাকারবার্গ সবাই কিন্তু সফল উদ্যোক্তা।



হতে চান সফল উদ্যোক্তা ?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কিভাবে হওয়া যায় সফল উদ্যোক্তা, এর জন্য কি কি যোগ্যতা লাগে ইত্যাদি।
উদ্যোক্তা হতে হলে শিক্ষাগত তেমন কোন যোগ্যতার প্রয়োজন নেই। ব্যবসা সম্পর্কিত সাধারন কিছু ধারণা এবং যোগাযোগ রক্ষার গুন থাকলেই যথেষ্ট। নির্দিষ্ট কোন বিষয়ে কাজ করলেই সফল হওয়া যায়, এরকম না। যেকোনো বিষয়েই সফলতা অর্জন করা যায় শুধুমাত্র কিছু নিয়ম এবং অভ্যাসের মাধ্যমে। আসুন জেনে নিই কিভাবে হওয়া যায় সফল উদ্যোক্তা।

১. পছন্দের কাজ বাছাই করুনঃ সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে পছন্দের কাজ বেছে নিতে হবে। আপনি কোন বিষয়ে উদ্যোগী হবেন সেটা একান্তই আপনার বিষয়। তবে মাথায় রাখবেন ব্যবসার বিষয়টি। যদি এমন কিছু বাছাই করেন যার ব্যবসায়িক  ভবিষ্যৎ নেই;তাহলে কিন্তু লাভ হবে না।

Sunday, November 2, 2014

কিভাবে লিখবেন কার্যকরী CV ?

       
             চাকরি বা অন্য কাজে CV' র প্রচলন অনেক আগে থেকেই। তবে এর গুরুত্ত কিন্তু এতটুকু কমেনি। একটি ভাল চাকরি পাওয়ার ক্ষেত্রে ভাল একটি CV খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। অনেক সময়ই দেখা যায় যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ কেউ মনমত চাকরি বা কাজ পান না। তিনি হয়ত জানেনও না কি কারণে তিনি কাজ/চাকরিটি পেলেন না। দেখা যাবে হয়ত তার CV টি সেরকম ভাল মানের না, অথবা সেটি তিনি কারও থেকে চুরি বা কপি করেছেন। এই বিষয় গুলো একজন চাকরিদাতাকে বিরক্ত করে এবং ফলাফলস্বরূপ চাকরিপ্রার্থী হারান একটি সুবর্ণ সুযোগ।
এর থেকে পরিত্রানের উপায় কি ? কিভাবে লিখবেন অনন্য এক CV ?

CV আসলে কি ?

কার্যকরী একটি CV লিখার আগে সিভি সম্পর্কে ভাল ধারণা থাকা দরকার। CV হচ্ছে একজন মানুষের শিক্ষাগত এবং পেশা সম্পর্কিত যোগ্যতার সংক্ষিপ্ত ( ক্ষেত্র বিশেষে বর্ণনামূলক) বিবরণ। একে অনেকসময় জীবনবৃত্তান্ত ও বলা হয়। কোন কিছুর জন্য আবেদনের ক্ষেত্রে সিভি সবচেয়ে সুবিধাজনক উপায়। এর মাধ্যমে আপনি সবচেয়ে ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। একটি ভাল সিভি থেকে কোন মানুষের যোগ্যতা এবং দক্ষতার মোটামুটি ভাল ধারণা পাওয়া যায়। 

Saturday, November 1, 2014

সততার সাথে অনলাইনে টাকা উপার্জনের সেরা উপায়

আমাদের দেশে ইদানিং অনেকেই অনলাইনে কাজ করে টাকা উপার্জনের দিকে ঝুঁকছেন। এই সেক্টরে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। অনেকেই চেষ্টা করছেন এই পথে হাঁটতে। অনেকেই সফল হয়েছেন, অনেকে হয়েছেন বা হচ্ছেন প্রতারিত। আবার অনেকে হয়ত জানেনই না কিভাবে কি করতে হয়।

আজকাল অনেক জায়গায় চোখে পড়ে "অনলাইনে উপার্জন করুন খুব সহজেই" টাইপের বিজ্ঞাপন। এদের বেশিরভাগই ভুয়া। তার উপর আছে ভুয়া পিটিসি সাইট গুলোর মন মাতানো অফার।

এখানে একটা কথা বলে রাখা ভাল, অনেকেই মনে করেন অনলাইনে উপার্জনের একমাত্র উপায় হচ্ছে 'ফ্রিল্যান্সিং' করা। এই ধারণা সম্পূর্ণ ভুল। 'ফ্রিল্যান্সিং' করে উপার্জন করা যায় ঠিকই, কিন্তু তা অনেকগুলো অপশনের একটা মাত্র।



১. কোন কিছু শেখানোঃ ইদানিং অনলাইনে প্রশিক্ষণ দেওয়া ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে বিশ্বের অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো এই পন্থা অবলম্বন করছে। আপনিও এটা করতে পারেন খুব সহজেই। অনলাইনে যে বিষয়ে আপনি পারদর্শী সেই বিষয় শেখানো শুরু করতে পারেন। সেটা হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রির মত বিষয় থেকে অনালাইন আরনিং পর্যন্ত যেকোনো বিষয়।

Thursday, October 30, 2014

কিভাবে সামলাবেন আপনার লাজুক কর্মীকে ?

মনে করুন আপনার কোম্পানি তে হয়ত একশ জন কর্মী আছে। তাদের সবাই কিন্তু এক না। একেক জনের কাজ করা, কথা বলা, যোগাযোগ রক্ষার ধরণ একেক রকম। সবার চিন্তা-ভাবনা এক না। কোন বিষয়ে সবারই ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সকলের মতামতকে গুরুত্তের সাথে বিবেচনা করা উচিত।

কিন্তু আপনার কর্মীদের মধ্যে কেউ কেউ থাকতে পারে একটু লাজুক স্বভাবের। আপনার উচিত তার লাজুক স্বভাবের কারন অথবা নির্দিষ্ট কোন পরিবেশে সে লাজুক হয়ে পড়ে তা খুঁজে বের করা। আপনি যদি তা না করেন, সেই কর্মী আপনার এবং কোম্পানির জন্য অনাকাঙ্ক্ষিত অবস্থার কারণ হতে পারে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এর দায়ভার কিন্তু আপনার উপর বর্তাবে। অথবা এমনও হতে পারে কোন বিষয়ে তার কাছে খুব ভাল সমাধান বা উপায় আছে যা আপনারা চিন্তাও করেন নি।

তাই দেরি না করে আপনার টিম মেম্বারদের প্রতি মনোযোগ দিন। সতর্কভাবে লক্ষ্য করুন তাদের আচার-আচরন, প্রতিক্রিয়া ইত্যাদি। এখানে আপনার সুবিধার্থে লাজুক কর্মচারী সামলানোর কিছু কার্যকরী উপায় দেওয়া হলঃ

১. সম্পর্ক তৈরিতে সময় দিনঃ
          লাজুক কর্মচারী কখনই কোন বিষয়ে স্বেচ্ছায় নিজের ভাবনা অন্যের সাথে শেয়ার করতে চায় না। তারা হীনমন্যতায় ভোগে। তার সাথে কোন বিষয় নিয়ে একান্তে আলাপ করুন। সেই বিষয় সম্পর্কে তার মতামত জানতে চান। তাকে উৎসাহ প্রদান করুন, তার আত্মবিশ্বাস বাড়েতে সাহায্য করুন। এভাবে ধীরে ধীরে তার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। মনে রাখবেন : লাজুক কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চেষ্টা করার সময় সহানুভূতিশীল , অসমালোচনামূলক আচরণ যোগাযোগের চাবিকাঠি।