শিষ্টাচার বা আদব-কায়দা প্রাচীনকাল থেকেই ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি এখন পুরনো ঢঙ্গের কায়দা কানুন মনে হলেও বর্তমানেও এর গুরুত্ব কম নয়, বরং অনেকাংশেই বেশি। আপনি যদি মনে করেন এই আধুনিক যুগে এসে শিষ্টাচার এর দরকার নেই, তাহলে জেনে রাখুন; আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। আপনি যখন বড় একটি কম্পানিতে কাজ করছেন, যেখানে অনেক মানুষ একসাথে কাজ করে অথবা আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর মত কাজ করতে হয়; তখন আপনি অবশ্যই তাদের সামনে অভদ্র বা এমন আচরণ করতে পারেন না যাতে তারা মনঃক্ষুণ্ণ হন।
আজ আমরা কিছু অতি প্রয়োজনীয় ব্যবসায়িক শিষ্টাচার নিয়ে আলাপ করব।
১. পুরো নাম বলুনঃ প্রথম সাক্ষাতের সময় আপনার সম্পূর্ণ নাম বলুন। ডাকনাম বা নামের একাংশ বলবেন না। কনফারেন্স রুম বা বোর্ড মিটিং এর মত গুরুত্বপূর্ণ স্থানে অবশ্যই নিজের পুরো নাম বলবেন। আপনি হয়ত ভাবছেন, যারা আপনার নাম জানেন তাদের সামনে নাম বা সম্পূর্ণ নাম বলার কি দরকার? এটা এক ধরনের শিষ্টাচার। এর মাধ্যমে আপনি কতটা গোছানো এবং সচেতন তার প্রমাণ পাওয়া যায়। আর প্রথম দেখায় শুধুমাত্র নামের একাংশ বললে; যাকে বলবেন তার আপনার নাম মনে রাখতে কষ্ট হবে। এক্ষেত্রে বিসনেস কার্ড দিয়ে রাখতে পারেন (যদি থাকে)।
আজ আমরা কিছু অতি প্রয়োজনীয় ব্যবসায়িক শিষ্টাচার নিয়ে আলাপ করব।
